ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

লক্ষ্মীপুরে একই গ্রামের ৪ কিশোরী নিখোঁজ

#

নিজস্ব প্রতিনিধি

০৮ মে, ২০২২,  11:04 AM

news image

লক্ষ্মীপুরে একই গ্রামের ৪ কিশোরী নিখোঁজ হয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৪ বছর। শনিবার (৭ মে) রাত ১০টার দিকে কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার। স্থানীয় চর কাদিরা ইউপির চরবসু গ্রাম থেকে সবাই একসঙ্গে এক কিশোরীর নানাবাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফেরেনি বলে জানান স্বজনরা। এতে করে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা। সাধারণ ডায়েরি ও পুলিশ সূত্রে জানা যায়,

স্থানীয় চরবসু গ্রামের বাসিন্দা মো. ইব্রাহিমের মেয়ে জোবায়দা আক্তার, জয়নাল আবদীনের মেয়ে মিতু আক্তার পরস্পর চাচাতো বোন, আবুল খায়ের চুন্নুর মেয়ে সিমু আক্তার ও মো. শামছুল আলমের মেয়ে সামিয়া আক্তার নিহা পরস্পর খালাতো বোন। শনিবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী জেলার আন্ডার চর গ্রামে নিহার নানাবাড়ি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যান তারা। কিন্তু তাদের বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে রাতে পরিবারের পক্ষ থেকে নানি পরিচয়ে আকলিমা নামের এক নারী থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় নিখোঁজ কিশোরীদের খুন, গুম ও পাচারের আশঙ্কা করা হচ্ছে। পরিবার ও স্বজনদের পাশাপাশি এলাকাবাসী খুব দ্রুত তাদের নিরাপদে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন। এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান বলেন, চার কিশোরী নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার তদন্তসহ তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম