ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রিভেন্টিস ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ভারতের দশ কোটি তরুণ হতাশ হয়ে চাকরি খোঁজা ছেড়ে দিয়েছে ৯০০ কর্মী ছাঁটাই করা সেই সাবেক সিইও’র বিরুদ্ধে এবার কোম্পানির মামলা বিশ্ব মশা দিবস আজ সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি

লক্ষ্মীপুরে আ.লীগ নেতা হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২২,  1:59 PM

news image

লক্ষ্মীপুরে আহসান উল্যাহ নামে এক আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডিতদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (১৬ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন। এসময় সুমন নামে এক দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত থাকলেও অন্য দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছে বলে জানা যায়। অপর দণ্ডপ্রাপ্তরা হলেন মুরাদ, জাকির হোসেন, রিপন, নিশান, কামাল ও আলমগীর।

নিহত আহসান উল্যাহ সদরের বশিকপুর ইউনিয়নের নন্দী গ্রামের বাসিন্দা, ফল বিক্রেতা ও আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৬ জুলাই রাতে পোদ্দার বাজারস্থ হাবিবুল্লাহর দোকান থেকে ফল বিক্রি শেষে বাড়িতে যাচ্ছিলেন আহসান। পথিমধ্যে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তার ছেলে মো. আলম বাদী হয়ে থানায় মামলা করেন। পরে ২০১৫ সালে ২৬ জুন ৭ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ওই মামলায় সাত জনের যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ডের রায় দেন বিচারক। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম