ঢাকা ০৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ফ্যামিলি কার্ড নিয়ে সংবাদ সম্মেলন সোমবার এনআইডি ও ভোটার নিবন্ধন নিয়ে নতুন দুই পরিকল্পনা ইসির চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ সব নারীর জন্য নিরাপদ হবে বাংলাদেশ: ডা. জুবাইদা রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ জন নারী রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে হাজী আল মামুন কে চায় ভোটাররা কুরআন মুখস্ত করে হাফেজ হলেন ভোলার ১৪ বছরের রাশেদুল ইসলাম দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

লক্ষ্মীপুরে অটোরিকশার চাপায় পাউবোর অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৯ নভেম্বর, ২০২২,  1:49 PM

news image

লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশার চাপায় বজলুল হক (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) রাত ৮ টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের জকসিন পূর্ব বাজারে এ ঘটনা ঘটে। বজলুল হক জেলার সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের জকসিন দিঘিরপাড় এলাকার বাসিন্দা। তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন এবং জকসিন পূর্ব বাজার জামে মসজিদের সভাপতির দায়িত্বে ছিলেন। স্থানীয়রা জানায়,

বজলুল হক জকসিন পূর্ব বাজার জামে মসজিদে এশার নামাজ পড়তে যান। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এসময় সিএনজিটি উল্টে গিয়ে তাকে পুনরায় চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম