ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

লংগদু জোনের উদ্যোগে মাইনীমূখ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

#

২৮ মে, ২০২৩,  4:15 PM

news image

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি : লংগদু জোন উদ্যোগে মাইনীমুখ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয় ।২৮ মে (রবিবার) সকালে লংগদু জোনে এ সহায়তা প্রদান করেন লংগদু জোনের অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া, পিএসসি, অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০ জন ব্যবসায়ীদের মাঝে জনপ্রতি ১০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।  এ সময় মাইনীমূখ  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কামাল হোসেন কমল, মাইনীমুখ বাজার কমিটির সভাপতি আব্দুর রশিদ,  সেক্রেটারী সাখাওয়াত হোসেন সোহেলসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  শেষে অগ্নিকান্ডের মতো যেকোন ধরনের অনাকাংখিত দূর্ঘটনা প্রতিরোধে সকলকে আরও সতর্কতা অবলম্বন এবং পর্যাপ্ত পূর্ব প্রস্তুতি গ্রহণের জন্য জোন কমান্ডার নির্দেশনা প্রদান করেন।  আর্থিক সহায়তা গ্রহণকারী সকলেই লংগদু জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর নিকট তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য যে গত ২৭মে ভোর রাতে মাইনীমূখ বাজারে অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে ১০ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম