ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

র‌্যাব-১৩'র হাতে ৭ বছরের কারাদন্ড প্রাপ্ত ১জন পলাতক আসামী গ্রেফতার

#

আবুল হোসেন বাবলু

১১ এপ্রিল, ২০২২,  4:15 PM

news image

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩'র হাতে ৭ বছরের কারাদন্ড প্রাপ্ত ১জন পলাতক আসামী গ্রেফতার।  দিনাজপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত মোঃ মহিউদ্দিন আলমগীর এর ছেলে মোঃ মঞ্জুরুল আলম পল্লব (৩৫)।  বিগত ২২ জুন ২০০৭ সালে মোঃ মঞ্জুরুল আলম পল্লব (৩৫) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সংসার করাকালে তাদের একটি সন্তান হয়। একজন মাদকাসক্ত এবং বিভিন্ন সময় নিরাময় কেন্দ্রেও ভর্তি ছিল। সংসার চলাকালে কারণে অকারণে তার  স্ত্রীকে শারীরিক ও মানষিক নির্যাতন করত।

এসব কারণে গত ২০১১ সালের ১৩ অক্টোবর তার স্ত্রী তাকে তালাক প্রদান করে। স্ত্রীএতে ক্ষিপ্ত হয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে মঞ্জুরুল। এবং চাঁদা না দিলে ভিকটিম ও তার বোনের ছবি এডিটিং এর মাধ্যমে অশ্লীল ছবি যুক্ত করে ইন্টারনেটে প্রচারসহ বিভিন্ন সময় তাদের হত্যারও হুমকি দেয় সে। মামলা  সুত্রে জানা গেছে, চাঁদা না পেয়ে আসামীর কাছে থাকা তার স্ত্রী এবং স্ত্রীর বোনের ছবি এডিটিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। পরবর্তীতে ভিকটিমের বোন মোছাঃ আকতার বানু লাকি (৩৯) বাদী হয়ে  মঞ্জুরুল আলম পল্লবের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।  উক্ত মামলায় আসামীর ৭ বছরের সশ্রম কারাদন্ড হয়। তখন থেকেই সে পলাতক থাকে। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর গতকাল ১০ এপ্রিল ২০২২ রাতে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মঞ্জুরুল আলম পল্লবকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃৃত আসামীকে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম