ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

র‌্যাবের হাতে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার প্রাইভেটকার জব্দ গ্রেফতার-১

#

০২ সেপ্টেম্বর, ২০২৩,  2:18 PM

news image

আবুল হোসেন বাবলুঃ মাদক নির্মূলে র‌্যাব-১৩'র একটি সফল অভিযান। দীর্ঘ সময় নজরদারির পর শনাক্ত হওয়া মাদক চোরাকারবারিকে পিছু ধাওয়া করে অবশেষে মিললো বিপুল পরিমাণ ফেন্সিগ্রীপ ও ফেন্সিডিল, গ্রেফতার হলো কুখ্যাত মাদক কারবারি।জব্দ করা হলো মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি। শুক্রবার (১ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি র‌্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন দৌলতপুর গ্রামস্থ ফুলবাড়ী টু দিনাজপুর মহাসড়কে মাইক্রোবাস স্ট্যান্ডে একটি প্রাইভেটকার থেকে ৪৭৭বোতল ফেন্সিগ্রীপ এবং ২২৭ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিকে জব্দ করেছে র‍্যাব। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মাদক চোরাকারবারি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন দৌলতপুর গ্রামের মোঃ আঃ জব্বার এর ছেলে শফিকুল ইসলাম (৩৩)।  উল্লেখ্য যে, মাদক কারবারি শফিকুল দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। উক্ত মাদক কারবারির প্রকৃত মাদকের লেনদেনের উৎস উদ্ঘাটনের নিমিত্তে র‌্যাব-১৩ রংপুর'র তদন্ত চলমান রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম