ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

র‌্যাবের অভিযানে বরিশালের ঘাতক বাসের চালক আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুলাই, ২০২২,  9:22 PM

news image

ক্যাপসনঃ র‌্যাবের অভিযানে আটক বরিশালে ইজিবাইককে চাপা দেয়া বিআরটিসি বাসের চালক জাহাঙ্গীর শিকদার।


মাছউদ শিকদার: বরিশালের বাকেরগঞ্জে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) ৬ যাত্রী নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। রাজধানীর খিলগাঁও এলাকা থেকে সোমবার (২৫ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর শিকদারের (৪১) বাড়ি জেলার গৌরনদী উপজেলার কাশেমাবাদ এলাকায়। মঙ্গলবার (২৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮-এর উপপরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, ২০ জুলাই দুপুর ১২ টার দিকে বাকেরগঞ্জ থেকে হাসিব খান তার ব্যাটারিচালিত ইজিবাইকে ৬ জন যাত্রী নিয়ে ভরপাশা রুইতারপার যাচ্ছিলেন। অন্যদিকে বিআরটিসি বরিশাল ডিপোর একটি বাস পটুয়াখালী থেকে বাকেরগঞ্জ স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস কার্যালয় অতিক্রমের সময় বিআরটিসি বাসটি অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে বেপরোয়া গতিতে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ ৪ জন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। র‌্যাব কর্মকর্তা আরও জানান, ঘটনার পর বাকেরগঞ্জ থানা পুলিশ দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাস ও ইজিবাইকটি জব্দ করে। তবে ঘটনার পর চালক বাসটি ফেলে ঢাকায় পালিয়ে যান। দুর্ঘটনায় ইজিবাইকচালকের ছেলে বাকেরগঞ্জ মডেল থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেন। মামলার পর র‌্যাব-৮-এর একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিআরটিসির চালক জাহাঙ্গীর শিকদারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যা জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম