ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

র‌্যাবের অভিযানে আটক ১০ ডাকাত

#

১২ জুন, ২০২২,  9:49 PM

news image

ক্যাপসনঃ র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও বরিশাল র‌্যাব-৮ এর যৌথ অভিযানে আটক আন্তঃজেলা ডাকাতদলের ১০ সদস্য।


মাছউদ শিকদার: র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও বরিশাল র‌্যাব-৮ এর যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের ১০ সদস্য আটক হয়েছে। শনিবার (১১ জুন) রাতে তাদের ঢাকার আশুলিয়া থেকে আটক করা হয়। রোববার (১২ জুন) বরিশাল র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গত ২৯ মে ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানীগামী স্টার লাইন যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে গত ৮ জুন ডাকাত মহব্বত ওরফে রয়েলকে লুন্ঠিত মালামালসহ রাজশাহী থেকে আটক করে র‌্যাব। তার দেয়া তথ্যানুযায়ী শনিবার রাতে আরেকটি ডকাতির প্রস্তুতিকালে ওই ডাকাতির সাথে জড়িত আরো ১০ সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলো, ডাকাত সর্দার মোঃ হিরা শেখ, তার সহযোগী মোঃ হাসান মোল্লা, আরিফ প্রামানিক, মোঃ নুর ইসলাম, মোঃ রাজু শেখ, মোঃ রেজাউল সরকার, মোঃ রতন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ হানিফ ও মোঃ নজরুল ইসলাম। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১ টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৮ টি দেশীয় অস্ত্র, বাসের ৪ টি টিকিট ও ৩ টি ব্যাগ উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায় গত দুই বছরে এই চক্রটি কমপক্ষে ১০ থেকে ১৫ টি  বাসে ডাকাতি করেছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তরের উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম