ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার দেশে স্বর্ণের দামে বড় ধস যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট সীতাকুণ্ডে মসজিদে মিললো ইমামের ঝুলন্ত মরদেহ

র‌্যাংকিংয়ে কোহলিকে পেছনে ফেললেন বাবর

#

স্পোর্টস ডেস্ক

০৬ জানুয়ারি, ২০২২,  11:58 AM

news image

ধারাবাহিক বাজে পারফরম্যান্সের দরুণ ফের র‌্যাংকিংয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের পেছনে পড়লেন বিরাট কোহলি। এর আগে, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ভারত অধিনায়ককে টপকে গিয়েছিলেন বাবর। এবার টেস্ট ক্রিকেটেও পেছনে ফেললেন তিনি। খবর জিও টিভির।

অধিনায়ক হিসেবে সাফল্যের চূড়ায় পৌঁছলেও ভারত দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির ব্যক্তিগত পারফরম্যান্স তেমনটা জ্বলে উঠতে পারেনি। গেল দুই বছরে একটি শতকও উপহার দিতে পারেননি তিনি। সদ্য টেস্ট ব্যাটারদের র‌্যাংকিং তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে দুই ধাপ পিছিয়ে কোহলির এখন অবস্থান ৯।  আর বাবর আজম পৌঁছে গেলেন ৮ নম্বরে।সমালোচকরা বলছেন, এমনটি খেলতে থাকলে পরবর্তী র‌্যাংকিং তালিকায় সেরা দশের বাইরে ছিটকে যেতে পারেন কোহলি। টি-টোয়েন্টি ফরম্যাটে কোহলি অবশ্য সেরা ১০ থেকে ছিটকে গেছেন আগেই। সেখানে বাবর রয়েছেন দ্বিতীয় স্থানে। আর ওয়ানডে র‌্যাংকিংয়ে বাবর রয়েছেন শীর্ষে। কোহলি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে।



logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম