ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে ঢাকা আসছেন ডোনাল্ড লু

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২৪,  4:12 PM

news image

আগামী ১৪ মে দুইদিনের জন্য বাংলাদেশ সফরের উদ্দেশে ঢাকা আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব দলকে সংলাপে অংশগ্রহণের চিঠি লেখার পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর। তার এ সফরের খবরে ইতোমধ্যে ব্যাপক কানাঘুষা শুরু হয়েছে দেশের কূটনৈতিক পরিমণ্ডলে। তবে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, মার্কিন এ কূটনীতিকের ঢাকা সফর রাজনৈতিক নয়। বরং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতেই তিনি বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বুধবার (৮ মে) সাংবাদিকদের হাছান মাহমুদ বলেন, ডোনাল্ড লুর ঢাকা সফরের মূল ইস্যু রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করা। তার এ সফরে আগামীতে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো গভীর ও জোরদার হবে বলেও এসময় আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। দুইদিনের এ সফরকালে ডোনাল্ড লু দেশের বিভিন্ন পর্যায়ে কয়েকটি বৈঠক ও মতবিনিময় করবেন বলে ধারণা করছে কূটনৈতিক মহল। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর এটাই হতে যাচ্ছে ডোনাল্ড লুর প্রথম ঢাকা সফর। এর আগে গত বছরের ১৪ জানুয়ারি তিনি ঢাকা সফর করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম