ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে গন্তব্যে গেলেন প্রধানমন্ত্রী বৈশ্বিক বিনিয়োগে গঠনমূলক সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসন: মহাপরিচালক পর্যায়ে বৈঠকে বসছে ঢাকা-নেপিদো

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২৩,  10:54 AM

news image

পাইলট প্রকল্পের আওতায় কিছু রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরাতে চায় বাংলাদেশ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই কাজ সমাধান করতে চায়। এ বিষয়ে মিয়ানমারের দিক থেকেও রয়েছে সম্মতি। সেই লক্ষ্যে আলোচনার জন্য এবার মিয়ানমারে মহাপরিচালক পর্যায়ে বৈঠক বসতে যাচ্ছে ঢাকা-নেপিদো। সোমবার (৪ সেপ্টেম্বর) মিয়ানমারে এ বৈঠক হতে যাচ্ছে। ঢাকা ও নেপিদোর কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, চীনের মধ্যস্থতায় যেকোনো সময়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে রাজি মিয়ানমার। তবে অতীত অভিজ্ঞতা বিবেচনায় হিসাব কষেই প্রত্যাবাসন শুরু করতে চায় ঢাকা। নেপিদোর একটি কূটনৈতিক সূত্র জানায়, ২ সেপ্টেম্বর একটি প্রতিনিধি দল নিয়ে নেপিদোতে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির। ৪ সেপ্টেম্বর প্রত্যাবাসন শুরুসহ রোহিঙ্গাদের যাচাই-বাছাই নিয়ে আলোচনা করতে দুই দেশের মহাপরিচালক পর্যায়ে বৈঠক হবে। এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, পাইলট প্রকল্পের আওতায় প্রত্যাবাসনের জন্য ৩ হাজারের বেশি রোহিঙ্গার তালিকা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে কত জনকে নেওয়া হবে সেটি মিয়ানমারের ওপর নির্ভর করছে।সূত্র : দৈনিক ইত্তেফাক 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম