ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান

#

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২৩,  3:00 PM

news image

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো ভূমিকা নিতে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নোলিন হেজারকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিশেষ দূতের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সংকটের মূল কারণ উদ্ঘাটন ও মোকাবিলায় নোলিন হেজারকে আরও জোরালো ভূমিকা নিতে আহ্বান জানিয়েছি। একই সঙ্গে রাখাইনে রোহিঙ্গা পরিস্থিতির উন্নয়নে মিয়ানমার কর্তৃপক্ষের পাশাপাশি অন্যান্য সব অংশীদারদের সঙ্গে নোলিন হেজারকে তার সম্পৃক্ততা বাড়াতে অনুরোধ করেছি। এ ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া দ্রুত করার লক্ষ্যে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং আসিয়ান নেতৃত্বসহ সব বৈশ্বিক ও আঞ্চলিক নেতাদের সঙ্গে আরও সম্পৃক্ত থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় কক্সবাজার ও ভাসানচরে অবস্থিত রোহিঙ্গাদের জন্য খাদ্য, শিক্ষা, আশ্রয় ও স্বাস্থ্যসেবা মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে পর্যাপ্ত তহবিল সংগ্রহে কাজ করতে জাতিসংঘের বিশেষ দূতকে আহ্বান জানান আব্দুল মোমেন। নোলিন হেজারও রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের প্রধান কার্যালয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আব্দুল মোমেন। ২২ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত চলবে এই সম্মেলন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম