ঢাকা ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার সার্ভেয়ার ও কানুনগোদের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশকে সহায়তার আগ্রহ অস্ট্রেলিয়ার

#

০৪ নভেম্বর, ২০২১,  11:51 AM

news image

রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশে করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গ্লাসগোতে কপ-২৬ এর সাইডলাইনে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রেস সচিব বলেন, দুই প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন, বিশেষ করে জলবায়ু এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, তার দেশ বাংলাদেশকে সহযোগিতা করবে, বিশেষ করে জলবায়ু সহিষ্ণুতা তৈরি এবং রোহিঙ্গা প্রত্যাবর্তনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশ এবং দাবালন, বন্যা, প্রবাল ক্ষয়সহ বিভিন্ন চরম জলবায়ু রোগ মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে। শেখ হাসিনা বলেন, জলবায়ু সহিষ্ণুতা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম