ঢাকা ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আমি কথা কম বলি কাজ বেশি করি: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সকলে মিলে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলবো: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি মা হারালেন ক্রিকেটার শেখ মেহেদী বিসিবি'র প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার নৌকায় তুলে বুড়িগঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ, ৪ জনের যাবজ্জীবন দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিলের আগেই বগুড়া ও শেরপুরের উপনির্বাচন সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে যে পদক্ষেপ নিচ্ছেন ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ইইউর মানবাধিকার প্রতিনিধি দল কক্সবাজারে

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুলাই, ২০২৩,  12:36 PM

news image

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর পাঁচ সদস্যের প্রতিনিধি নিয়ে কক্সবাজারের পৌঁছেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দর থেকে তার নেতৃত্বে ইইউ প্রতিনিধি দল উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রওনা দেন। জানা গেছে, ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি দল বেলা ১১টায় উখিয়া কুতুপালং ৪ নম্বার ক্যাম্পে ইউএনএইচসিআর পরিচালিত রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরিদর্শন করেন। পরে ইমন গিলমোর ইউনিসেফ পরিচালিত রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টারে যান এবং সেখানে রোহিঙ্গাদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। তবে একই দিন দুপুরে তিনি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন। পরে ইমন গিলমোর ইউএনএইচসিআরের কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। রোহিঙ্গা প্রতিনিধি দলে কমিউনিটি লিডারদের মধ্যে পুরুষ ও নারী এবং বেশ কয়েকজন রোহিঙ্গা যুবক মতবিনিময়ে অংশ নেন। এ ছাড়াও তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শন করার কথা রয়েছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে ইমন গিলমোর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে রাতে কক্সবাজারে অবস্থানরত জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়াও ইমন গিলমোর কক্সবাজারে দুদিন অবস্থান করে রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম