ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসির মহাসচিব

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২৩,  2:36 PM

news image

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক ইসলামিক সংস্থা ওআইসির মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা। সোমবার (২৯ মে) সকালে তিনি বিমানযোগে কক্সবাজার পৌঁছে সেখান থেকে যান উখিয়ার কুতুপালং ফোর এক্সটেনশন ক্যাম্পে। এ ছাড়াও আরও কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে মিয়ানমারে প্রত‍্যাবাসনের পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন। ক্যাম্পে ব্র্যাকের ইয়ুথ সেন্টার, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামসহ বিভিন্ন সংস্থার কার্যক্রমগুলো পরিদর্শন করেন হিসেইন ব্রাহিম তাহা। এ সময় শরণার্থীবিষয়ক কমিশন, রোহিঙ্গা প্রতিনিধি, এনজিও আইএনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সোমবার বিকেলে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন তিনি। এদিকে ওআইসি প্রধানের সফরকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্প জুড়ে জোরদার ছিল এপিবিএনের কড়া নিরাপত্তা ব্যবস্থা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম