ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছে যুক্তরাষ্ট্রের ১০ সদস্যের প্রতিনিধিদল

#

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২৬,  5:21 PM

news image

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে আসছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ অগাস্ট ১০ সদস্যের এই প্রতিনিধিদলের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের তথ্য দিয়েছেন বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।


মিজানুর রহমান বলেন, “রোহিঙ্গাদের জন্য যে সহায়তা আসে, পরিমাণ হিসাবে যুক্তরাষ্ট্রের অর্থায়ন সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের অবস্থান হচ্ছে, তাদের করদাতাদের অর্থ ঠিকভাবে খরচ হচ্ছে কি-না, তা নিশ্চিত করা। ওই অর্থ কীভাবে খরচ হচ্ছে, মূলত তা দেখার জন্য এই পরিদর্শন।”


মিজানুর রহমান বলেন, “এই পরিদর্শন অনেকটা ‘অডিটের মতো’। তাদের অর্থায়নে যেসব ক্যাম্পে কার্যক্রম চলে সেগুলোতে তারা যাবেন।”


যুক্তরাষ্ট্র কংগ্রেসের সিনিয়র লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট নোয়েল ডেইনা এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরের দুজন কর্মকর্তাও থাকবেন।


প্রতিনিধিদলটি ২৬ থেকে ২৭ অগাস্ট উখিয়ার ছয়টি ক্যাম্প এবং পরদিন ২৮ অগাস্ট টেকনাফের দুটি ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে। 


মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে ২০১৭ সালের ২৫ অগাস্টের পর রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে স্রোতের মত ঢুকতে শুরু করে রোহিঙ্গারা। যা 'রোহিঙ্গা ঢল' নামে বেশি পরিচিত।  


কয়েক মাসের মধ্যে সাড়ে সাত লাখ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়। যেখানে আগে থেকেই ক্যাম্পে বসবাস করছিল আরও চার লাখ। এর পরে বিভিন্ন সময় আরও রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। যার সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম