ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, ৪ শিশু গুলিবিদ্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০৮ মে, ২০২৩,  2:51 PM

news image

কক্সবাজারের উখিয়া উপজেলায় ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে তিন রোহিঙ্গা শিশুসহ চারজন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (৮ মে) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ১টায় উপজেলার ১৯নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুরা হলো, কলিমুল্লা (১০), ওমর ফারুক (৬), জসিম (৭) ও করিম উল্লাহ (৫৫)। গোয়েন্দা সূত্র জানিয়েছেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০৮ ওয়েস্ট এর এ/১৯ ব্লকে আরসা সন্ত্রাসী জুবায়েরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন আরসা সদস্য একত্রিত হয়ে ক্যাম্পে আসে। পরে ক্যাম্প ৮ ইস্ট ও ওয়েস্টের মধ্যবর্তী স্থানে অবস্থানরত পাঁচ থেকে ছয়জন আরএসও সদস্যদের লক্ষ্য করে গুলি করে। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলাগুলিতে তিন শিশুসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাস্থলে আমাদের টিম আছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম