ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

রোহিঙ্গা ক্যাম্পে আবারও খুন

#

নিজস্ব প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২২,  11:17 AM

news image

সপ্তাহ পার না হতেই কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে আবারও খুনের ঘটনা ঘটেছে। উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পে মোহাম্মদ সালাম (৩৭) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে ৮-১০ জনের মুখোশধারী লোক এ যুবককে গুলি করে হত্যা করে বলে জানিয়েছেন, ১৪ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ। তিনি জানান, মোহাম্মদ সালাম ওই ক্যাম্পের বাসিন্দা। তবে কী কারণে এ যুবককে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে জড়িতদের ধরতে বিশেষ অভিযান চলছে বলেও জানান তিনি। উল্লেখ্য ১৮ অক্টোবর পিতার হত্যার বিচার চাইতে গিয়ে খুন হন সৈয়দ হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম