ঢাকা ০৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজশাহীতে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস সারা দেশে হামের টিকাদানে নতুন তারিখ ঘোষণা খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা ইরানে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত পরাজয়’ হয়েছে: রাশিয়া শেরপুর-৩ আসনে ভোটকেন্দ্র পরিদর্শন ও ফোর্সদের ব্রিফিংদিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা সুদের হার সিঙ্গেল ডিজিট করাসহ যেসব প্রস্তাব দিলো ব্যবসায়ীরা ২৮৪৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: সংসদে শিক্ষামন্ত্রী

রোহিঙ্গারা যেন ছড়িয়ে পড়তে না পারে, সবাইকে সতর্ক থাকার নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৩,  5:15 PM

news image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখাকে কেন্দ্র করে রোহিঙ্গারা যেন সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য এপিবিএনসহ সব সংস্থাকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। শনিবার (১৩ মে) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে তেজগাঁও মহিলা কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দুর্যোগের সুযোগে রোহিঙ্গারা যাতে কাঁটাতারের বেড়া ক্রস করে বের হতে না পারে, এজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে। তবে মোখা মিয়ানমারের বদলে যদি বাংলাদেশে আঘাত হানে তখন রোহিঙ্গাদের নিরাপদ জায়গায় আনা হবে। এদিকে ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টা ১৯০ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে। রোববার (১৪ মে) দুপুর ৩টা থেকে ৬টার মধ্যে আঘাত হানতে পারে। আঘাত হানার পর ৩ থেকে ৪ ঘণ্টা উপকূলীয় অঞ্চলে এর প্রভাব থাকবে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত ১৫ নম্বর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড় মোখার গতিবেগ আরও বাড়তে শুরু করেছে। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কি.মি দক্ষিণে অবস্থান করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম