ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

রোহিঙ্গাদের ফেরাতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চাইল বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৩,  12:58 PM

news image

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছে বাংলাদেশ। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (১৯ মে) নিরাপত্তা পরিষদে এক বৈঠকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত এ আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে গৃহীত পাইলট প্রকল্পকে সমর্থন এবং এ প্রকল্পের আওতায় প্রত্যাবাসিত রোহিঙ্গাদের মিয়ানমারে পুনরায় একীভূত করতে জাতিসংঘ, আসিয়ান এবং আঞ্চলিক দেশগুলোকে সহায়তার আহ্বান জানিয়েছি। নিরাপত্তা পরিষদে তিনি আরও বলেন, উভয় পক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া পাইলট প্রকল্পের অধীনে একদল রোহিঙ্গা প্রথমে মিয়ানমারে ফিরে যাবে এবং পর্যায়ক্রমে বাকিদেরও প্রত্যাবাসন করা হবে। আবদুল মুহিত বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তবে, রোহিঙ্গারা ফিরে যাওয়ার পর আবারও যেন মিয়ানমার কর্তৃপক্ষের নিপীড়নের সম্মুখীন না হয় সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, রাখাইনে কনফিডেন্স বিল্ডিং পদক্ষেপের অংশ হিসেবে মানবিক ও উন্নয়ন অংশীদারদের উপস্থিতি একান্তভাবে কাম্য। এ লক্ষ্যে আমরা আঞ্চলিক সদস্য দেশগুলোকেও রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে সহায়তা করার আহ্বান জানাই। সভায় উপস্থিত নিরাপত্তা পরিষদের সব সদস্য এবং আসিয়ানের সদস্য রাষ্ট্রসমূহ রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায়, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের প্রতি সমর্থন করেন। একইসঙ্গে তারা রাখাইনের অবস্থার উন্নতির জন্য মিয়ানমার কর্তৃপক্ষকে আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম