ঢাকা ১৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাগেরহাটে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৩ কমিউনিটি ব্যাংক ও সফটওয়্যার শপ লিমিটেডের কৌশলগত চুক্তি ‘ইজি ট্রেড’ প্ল্যাটফর্মে সমন্বিত ও নিরাপদ ট্রেড মডিউল বাস্তবায়ন রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধীদলের ওয়াকআউট মার্কিন গোয়েন্দা প্রতিবেদন: ইরান সরকার পতনের ঝুঁকিতে নেই খালেদা জিয়াসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব সময়মতো বেতন-বোনাস পাচ্ছেন পোশাক শ্রমিকরা: বিজিএমইএ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ জাতীয় পতাকা অবমাননার অভিযোগে পান্ডিয়ার বিরুদ্ধে মামলার আবেদন মধ্যপ্রাচ্যে সংঘাতে ১১০০ এর বেশি শিশু হতাহত: ইউনিসেফ মন্ত্রী হলেন আহমেদ আযম খান

রোদ চশমা বহন করে রুচিবোধেরও পরিচায়ক

#

লাইফস্টাইল ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৩,  10:49 AM

news image

পোশাকের সঙ্গে মিলিয়ে রঙিন ও মানানসই রোদ চশমা বহন করে রুচিবোধেরও পরিচায়ক। এখন রোদ চশমার মধ্যে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে লাল, নীল, বেগুনি, গোলাপি, সাদা, কমলা রঙের সানগ্লাস। ফ্যাশন তো হয় বটেই, রোদ থেকে চোখ বাঁচায় রোদ চশমা। সৌন্দর্য আর স্মার্টনেসকেও বাড়িয়ে তোলে বহুলাংশে। এক সময় প্রচলিত ছিল, ‘সানগ্লাস কেবল গরমের দিনের অনুষঙ্গ’। সেই ধারণা থেকে বেরিয়ে এসেছে মানুষ। এখন শুধু গ্রীষ্মকালেই নয়, শীত এবং মেঘলা দিনেও ফ্যাশনিয়েস্তারা ব্যবহার করছেন রোদ চশমা, যা সূর্যের ইউভি রশ্মি থেকে চোখের সুরক্ষা দেয়। রক্ষা করে বাইরের ধুলোবালি থেকেও। ধুলোবালি আর খোলা বাতাসে বিভিন্ন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণের শিকার হয় আমাদের চোখ। এসব থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে রোদ চশমা। অনেকের অজানা যে, রোদ চশমা ব্যবহারেরও নির্দিষ্ট কিছু বিধিনিষেধ রয়েছে। কেনার আগে এমন সানগ্লাস কিনুন যা অন্তত ৯৯% থেকে ১০০% সূর্যের ইউভিএ এবং ইউভিবি রশ্মি থেকে চোখকে বাঁচাতে সক্ষম। উইভি ৪০০-এর লেবেলযুক্ত রোদ চশমা মানব চোখকে সুরক্ষিত রাখে। সুতরাং কেনার আগে এসব দেখেশুনে কেনা উচিত। এছাড়া পোলারাইজড লেন্সযুক্ত রোদ চশমা সূর্যের কড়া আলো থেকে শুধু বাঁচায় না, চারপাশকে অনেক বেশি পরিষ্কার দেখায়। তবে কেনার আগে নিজের প্রয়োজনীয়তা বুঝে কেনা উচিত।  পোলারাইজড লেন্স ওয়াটার, বরফ ও কাচ থেকে প্রতিফলিত আলোকরশ্মি কমাতে সাহায্য করে। সাধারণত চার ধরনের মুখের গড়ন বেশি দেখা যায়। তন্মধ্যে গোলাকার, ডিম্বাকৃতি, চারকোনা ও পানপাতার মতো বা হৃদয়াকৃতি মুখের গড়ন। মুখের গড়ন বুঝে বেছে নিন। বড় ফ্রেমের রোদ চশমা নিঃসন্দেহে আজকালকার ফ্যাশন। তবে মুখের গড়ন বুঝে রোদ চশমা বেছে নেওয়া উচিত।  রোদ চশমা ফ্যাশনে এখন গাঢ় রং খুব ট্রেন্ডি। নীল, সবুজ, বেগুনি, সাদা, লাল এবং কমলার মতো রঙের প্রাধান্য দেখা যায়। চাইলে কয়েকটা শেডের সানগ্লাসও পাবেন। ক্লাব মাস্টার ফ্রেম, ফরমাল বা ঘরোয়া দুই ধরনের অনুষ্ঠানেই মানিয়ে যায়। আর এভিয়েটর ফ্রেম ফরমাল পোশাকে বেশি মানানসই। ট্রেন্ড অনুযায়ী এখন ফ্যাশনে ইন ওভারসাইজড সানগ্লাস, রেট্রো স্টাইল আর সেমি রিমলেস সানগ্লাস। তাছাড়া, উজ্জ্বল রঙের শেডের সানগ্লাসেও স্মার্ট দেখাবে। লেখা : সাদিয়া সারা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম