ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২৫,  11:04 AM

news image

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা এক বিবৃতিতে বলা হয়েছে, হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের ২৯ তারিখ সূর্যাস্তের সময় চাঁদ দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। খবর গালফ নিউজের। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ওই দিন চাঁদ দৃষ্টিগোচর হলে পরদিন থেকেই রমজান শুরু হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেশের ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার মাধ্যমে ঘোষণা করবে। শেষ পর্যন্ত রমজান শুরুর তারিখ দেশে দেশে কিছুটা ভিন্ন হতে পারে, স্থানীয় চাঁদ দেখার পদ্ধতির ওপর নির্ভর করে। রমজান হল ইসলামি হিজরি বর্ষপঞ্জির নবম মাস। এটি মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচিত হয়। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালনের মাধ্যমে, প্রার্থনা করা, সঠিক চিন্তাভাবনা এবং সম্প্রদায়ের সমাবেশের মাধ্যমে পালিত হয়। পবিত্র রমজান মাসে কোরআন মাজিদ নাজিল হওয়ায় এ মাসের গুরুত্ব অনেক বেশি। রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ‘লাইলাতুল কদর’ বা কদরের রাত। বিশ্বাস করা হয়, এ রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে ইবাদতের মাধ্যমে ক্ষমা ও কল্যাণ লাভের আশা করে মুসলমানরা গভীর রাতে নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়া-ইস্তেগফারে মগ্ন থাকেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম