ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’

রোজা মুমিনের জন্য ঢালস্বরূপ

#

০২ এপ্রিল, ২০২৩,  10:59 AM

news image

হাদিস : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ বলেছেন, রোজা ছাড়া আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমিই এর প্রতিদান দেব। রোজা ঢালস্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া-বিবাদ না করে। কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার। যার কবজায় মুহাম্মদের প্রাণ, তাঁর শপথ! রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকের গন্ধের চাইতেও সুগন্ধি। রোজাদারের জন্য আছে দুটি খুশি—যা তাকে খুশি করে। যখন সে ইফতার করে, সে খুশি হয় এবং যখন সে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে, তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে। (সহিহ বুখারি, হাদিস : ১৯০৪)

সংক্ষিপ্ত ব্যাখ্যা : রোজার অসংখ্য মর্যাদা থেকে একটি মর্যাদা হলো রোজা ঢালস্বরূপ। রোজা ব্যক্তিকে দুনিয়ায় পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি দেয় এবং পরকালে জাহান্নামের আগুন থেকে। ঢাল হিসেবে রোজা ইহকালে ও পরকালে যেন ব্যক্তিকে রক্ষা করতে পারে এ জন্য মহানবী (সা.) কিছু কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। কেননা এসব কাজ রোজার মর্যাদা ক্ষুণ্ন করে। যে ব্যক্তি রোজার মর্যাদা রক্ষা করে রোজা রাখবে সে আল্লাহর সন্তুষ্টি ও সাক্ষাৎ লাভ করবে।

আল-মাউসুয়াতুল হাদিসিয়্যাহ অবলম্বনে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম