ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

রোজা উপলক্ষে পণ্য বিক্রি শুরু টিসিবির

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২২,  6:07 PM

news image

পবিত্র রমজান উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে টিসিবির বিশেষ পণ্য বিক্রি কার্যক্রম। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক কোটি মানুষকে কম দামে নিত্যপণ্য সরবরাহ করার লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। প্রথম ধাপে কার্যক্রম চলবে ৬ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত। পরবর্তীতে ২৭ মার্চ থেকে এপ্রিলের ২৫ তারিখ পর্যন্ত চলবে কম দামে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি কার্যক্রম। টিসিবির খোলা ট্রাকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, পেঁয়াজ ৩০ টাকা ও সয়াবিন তেল ১১০ টাকা প্রতি লিটার কেনা যাবে। রাজধানীতে ১৫০টি খোলা ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও ১৫ মার্চ থেকে উপকারভোগী পরিবারের মাঝে তালিকা অনুসারে পণ্য বিক্রি করবে টিসিবি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম