ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে ৪৭ জন গ্রেফতার ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই তৈরির রেসিপি

#

লাইফস্টাইল ডেস্ক

১০ নভেম্বর, ২০২১,  12:48 PM

news image

ঝটপট তৈরি করা যায় আবার খেতেও চমৎকার। বিশেষ করে শিশুদের কাছে এটি খুবই পছন্দের একটি খাবার। রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে খাওয়া হয়, তবে বেশিরভাগ জায়গায়ই দাম থাকে চড়া। বলছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা। তাই ঘরেই তৈরি করে খেতে পারেন এই মুখরোচক খাবার। তাতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি বাঁচবে খরচও। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

আলু- আধা কেজি

কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ

হলুদ ও মরিচের গুঁড়া- সামান্য

লবণ- পরিমাণমত

যেভাবে তৈরি করবেন

আলু ফ্রেঞ্চ আকারে কেটে নিতে হবে। কেটে নেওয়া আলুগুলো সামান্য পানিতে কিছুক্ষণ সেদ্ধ করতে হবে, পুরোপুরি সেদ্ধ করবেন না। এরপর পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরপর আলুর সঙ্গে কর্নফ্লাওয়ার, হলুদ ও মরিচের গুঁড়া, লবণ, টেস্টিং সল্ট মাখিয়ে মিনিট রেখে দশেক দিতে হবে। কড়াইতে তেল গরম করে ভেজে নিতে হবে। সোনালি রং হয়ে এলে নামিয়ে কিচেন টিস্যুর উপরে রাখুন। এতে বাড়তি তেল ঝরে যাবে। এরপর পছন্দের কোনো সস দিয়ে পরিবেশন করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম