ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

রেসিপি: থাই স্যুপ

#

লাইফস্টাইল ডেস্ক

০৩ নভেম্বর, ২০২১,  5:16 PM

news image

স্যুপ অত্যন্ত পুষ্টিকর খাবার। তরলজাতীয় খাবার আমাদের শরীরে পানির ঘাটতি পূরণ করে, সেইসঙ্গে যোগ করে খাবারের পুষ্টি উপাদান। আজ আমরা জানাব, কীভাবে ঘরে থাই স্যুপ রান্না করবেন।

আসুন, আমরা জেনে নিই দ্রুততম সময়ে থাই স্যুপ রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. ৫০০ গ্রাম চিংড়ি মাছ

২. ৫০০ গ্রাম চিকেন

৩. এক চা চামচ মরিচের গুঁড়ো

৪. আধা চা চামচ আদা বাটা

৫. আধা চা চামচ রসুন বাটা

৬. একটি ডিম

৭. পরিমাণমতো পানি

৮. আধা কাপ টমেটো কেচাপ

৯. আধা কাপ চিলি সস

১০. এক টেবিল চামচ চিনি

১১. স্বাদমতো লবণ

১২. পরিমাণমতো চিকেন স্টক

১৩. চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার

১৪. পরিমাণমতো জর্দার রং

১৫. এক টেবিল চামচ সয়া সস

১৬. পরিমাণমতো তেল

১৭. দুটি লেবুর পাতা

১৮. চার-পাঁচটি কাঁচামরিচ

১৯. পরিমাণমতো আদাকুচি

২০. এক চা চামচ লেমন জুস

প্রস্তুত প্রণালি

প্রথমে বাটিতে চিংড়ি মাছ নিন। এতে চিকেন, মরিচের গুঁড়ো, আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করুন। আরেকটি পাত্রে ডিম, পানি, টমেটো কেচাপ, চিলি সস, চিনি, লবণ, চিকেন স্টক, কর্নফ্লাওয়ার, জর্দার রং ও সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে স্টক তৈরি করুন। ফ্রাইপ্যানে তেল দিন। গরম তেলে মেরিনেট করা চিংড়ি মাছ ও চিকেন দিয়ে ভেজে নামিয়ে নিন। সসপ্যানে ভাজা চিংড়ি মাছ ও চিকেন দিন। এতে স্টক, লেবু পাতা, কাঁচামরিচ, পানি ও আদাকুচি দিয়ে কিছুক্ষণ রান্না  করে নামিয়ে পরিবেশন করুন মজাদার থাই স্যুপ। এ রেসিপিটি সহজে তৈরি করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম