ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

রেলের লোকজনই টিকিট কালোবাজারিতে জড়িত: সড়ক উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৪,  2:02 PM

news image

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রেলের লোকজনই টিকিট কালোবাজারিতে জড়িত। তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে টাস্কফোর্স গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজ করতে না পারলে তাদের সরিয়ে দেওয়া হবে। সোমবার (১৯ আগস্ট) রেলভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সব ‍রুটে ট্রেনগুলোকে সময়মতো চালানোর নির্দেশ দিয়ে ফাওজুল কবির খান বলেন, রেলের জমি উদ্ধারে টাস্কফোর্স গঠন করা হবে। অল্পদিনেই অ্যাকশন শুরু করা হবে। তিনি বলেন, টিকিট যার ভ্রমণ তার নিশ্চিত করতে হবে। একজনের টিকিটে অন্যজন ভ্রমণ করা যাবে না। কালোবাজারি প্রতিহত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ফাওজুল কবির খান বলেন, একদিনে রেলখাতকে লাভজনক করা যাবে না, ধীরে ধীরে এগোতে হবে। এজন্য প্রথমে ব্যয় সঙ্কোচন নীতি গ্রহণ করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে খরচ কমানো হবে। চলমান প্রকল্পগুলোর ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ এগিয়ে নেওয়া হবে। তিনি আরও বলেন, রেলের দুর্নীতি কমে যাবে। আগে মাথা থেকে দুর্নীতি হত, এখন কোনো মাথা নাই সুতরাং দুর্নীতির জায়গাও কম। এ সরকার শহীদ ছাত্র-জনতার ওপর আনুগত্যশীল। অন্য কারও প্রতি না। রেলের যে অফিসারই কাজে ব্যর্থ হবেন, তাকেই চলে যেতে হবে। এ সরকার কাজের সরকার, বসে থাকার সরকার না। কাউকে দায়িত্ব পালনের জন্য সময় দেয়া হবে না, এক্ষুনি অ্যাকশন নিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম