ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

রেনের বিপক্ষে পিএসজির কষ্টের জয়

#

স্পোর্টস ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২২,  4:58 PM

news image

লিগ ওয়ানে রেনের বিপক্ষে কষ্ট করে জয় পেতে হয়েছে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্তও গোলশূন্য ছিল দুই দল। যোগ করা সময়ের ৩ মিনিটের মাথায় এমবাপ্পের গোলে জয় নিশ্চিত করে পিএসজি। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে ম্যাচের প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও এলোমেলো ফুটবল খেলেছে পিএসজি। প্রথমার্ধে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি দুই দলই। দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটেও দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন এমবাপে।

যদিও পরের মিনিটে তিনি জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। একসময় মনে হয়েছিলো ম্যাচটি ড্র হতে যাচ্ছে। কিন্তু ম্যাচের একদম অন্তিম মুহূর্তে স্বস্তির গোল পায় পিএসজি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মেসির বাড়ানো বল বাঁ দিকে পেয়ে নিচু শটে জালে জড়ান এমবাপে। এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। রেনের পয়েন্ট ৩৭, তারা লিগ টেবিলে পঞ্চম অবস্থানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম