ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

রেণু হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৮ মার্চ

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  3:17 PM

news image

রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেণু হত্যার ঘটনায় করা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত। সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুরশিদ আহম্মেদের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য এই দিন ধার্য ছিল। এদিন কোনো সাক্ষী সাক্ষ্য দিতে আদালতে হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২৮ মার্চ পরবর্তী দিন ধার্য করেন বলে জানিয়েছেন, সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী হৃদয়। এ মামলায় ৩৬ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ১২ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণকালে ১৩ আসামি আদালতে হাজির ছিলেন। ২০২১ সালের ১ এপ্রিল ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ইমরুজ কনিকা। উল্লেখ্য, ২০১৯ সালের ২০ জুলাই রাজধানীর বাড্ডার একটি স্কুলে সন্তানদের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম রেণু। এ ঘটনায় অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন রেণুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু। গত ২০২০ সালের ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট ও অপ্রাপ্তবয়স্ক দুজনের বিরুদ্ধে দোষীপত্র দাখিল করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম