ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ

#

বিনোদন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৬,  11:19 AM

news image

টেলিভিশনের পর্দায় ছোট্ট বয়সে যাত্রা শুরু। এরপর অভিনয়, সংগীত আর ফ্যাশনের দুনিয়ায় নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন সেলেনা গোমেজ। সময়ের সঙ্গে বদলেছে তার পর্দার উপস্থিতি, বদলেছে সাজপোশাকের ধরনও। তবে আভিজাত্য আর স্বকীয়তায় বরাবরই অনন্য এই তারকা।


২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসের লাল গালিচায় এবার সেলেনার উপস্থিতি যেন সেই কথাই আরও একবার মনে করিয়ে দিল। সোনালি ধাতব পুঁতি খচিত মারমেইড গাউনে তাকে দেখা যায় রাজকীয় সাজে। ফরাসি বিলাসবহুল ফ্যাশন প্রতিষ্ঠান লুই ভিতোঁর বিশেষভাবে তৈরি পোশাকটি তার সৌন্দর্যকে দিয়েছে ভিন্ন মাত্রা।


সেলেনার সাজেও ছিল নিখুঁত পরিমিতবোধ। পোশাকের সঙ্গে মানানসই হীরা ও সোনার অলঙ্কারে সাজানো হয়েছিল তাকে। স্টাইল পরিকল্পনায় ছিলেন এরিন ওয়ালশ। সব মিলিয়ে লাল গালিচায় তাঁর উপস্থিতি হয়ে ওঠে সন্ধ্যার অন্যতম আকর্ষণ।


তবে এবারের এমি আয়োজন সেলেনার জন্য শুধু ফ্যাশনের ঝলক ছড়ানোর উপলক্ষ ছিল না। এর সঙ্গে জড়িয়ে আছে তার অভিনয়জীবনের একটি আবেগঘন অধ্যায়ও। জনপ্রিয় ধারাবাহিক ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর সঙ্গে দীর্ঘদিনের পথচলা তাঁকে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার ক্ষেত্রেও পরিচিতি দিয়েছে।


২০২২ সালে নির্বাহী প্রযোজক হিসেবে প্রথম এমি মনোনয়ন পাওয়ার পর থেকেই এই আয়োজনের লাল গালিচায় সেলেনার উপস্থিতি বিশেষ আগ্রহ তৈরি করে। প্রতিবারই তার পোশাক ও সাজ নিয়ে আলোচনা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।


কিন্তু ঝলমলে এই রাতের আড়ালে ছিল খানিকটা মনখারাপের আবহ। ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর শেষ মৌসুমের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। ফলে এই ধারাবাহিককে ঘিরে এমির লাল গালিচায় সেলেনার পরিচিত উপস্থিতিও হয়তো শেষবারের মতো দেখা গেল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম