ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

রেকর্ড ভেঙে স্বর্ণের দাম নির্ধারণ, কার্যকর কাল থেকেই

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২৪,  5:28 AM

news image

পবিত্র ঈদুল ফিতরের আগে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে এক ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা।শনিবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে। রবিবার (৭ এপ্রিল) থেকে নতুন এ দাম কার্যকর হবে। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় মার্কেটে দর বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।  সবশেষ ঘোষণা অনুযায়ী, এই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা। ভরিপ্রতি ২২ ক্যারেটের দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। আর ২১ ক্যারেটের ভরি ১ লাখ ১০ হাজার ৫৭৫ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৯৪ হাজার ৭৭০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির ভরিতে স্বর্ণের মূল্য ৭৮ হাজার ৯৬৫ টাকা  ঠিক করা হয়েছে। এ নিয়ে চলতি বছর ৬ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। ২০২৩ সালে যা করা হয় ২৯বার। তবে এবার গুরুত্বপূর্ণ ধাতুটির দর আরও বাড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম