ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

রেকর্ড তুষারপাতে বিপর্যস্ত চীনের উত্তরপূর্বাঞ্চল

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর, ২০২১,  4:37 PM

news image

তীব্র তুষারপাতে বিপর্যস্ত চীনের উত্তরপূর্বাঞ্চলের জনজীবন। এরইমধ্যে বেশকিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিঘ্নিত হচ্ছে যানবাহন ও ট্রেন চলাচল।  বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে তাপমাত্রা কমে যাওয়ায় এখন বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।  মঙ্গলবার পর্যন্ত লিয়াওনিং প্রদেশর বেশিরভাগ এক্সপ্রেসওয়ের টোল স্টেশন বন্ধ ছিল। বন্ধ ছিল বাস, ট্রেনের সব স্টেশনও।  গেল রোববার থেকে শুরু হওয়া  শৈত্য প্রবাহের কারণে কোনও কোনও এলাকায় তাপমাত্রা কমে গেছে প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।  এরইমধ্যে তুষারঝড়ের সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করা হয়েছে লিয়াওনিং ও জিলিন প্রদেশে।   রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষগুলো কয়লা আমদানি বাড়িয়ে হলেও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। নিরবচ্ছিন্ন ‍বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে ঘরবাড়ি গরম রাখার চেষ্টাও চলছে।  গেল মে মাস থেকে উত্তরপূর্বাঞ্চলসহ চীনের বিশাল একটি এলাকা বিদ্যুৎ সঙ্কটে ভুগছে। কয়লার সরবরাহ কম এবং দাম বেশির কারণে বিদ্যুৎ উৎপাদনে এই সঙ্কট দেখা দিয়েছে। আসছে বসন্তের আগ পর্যন্ত পরিস্থিতির পরিবর্তন হবে না বলেও জানা গেছে। 

সূত্র: রয়টার্স 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম