ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

রূপালী পর্দায় ফিরছেন ইয়ামি গৌতম

#

বিনোদন ডেস্ক

৩১ জুলাই, ২০২৪,  5:51 PM

news image

চলতি বছর মে মাসে মা হয়েছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। মাতৃত্বজনিত কারণে এক বছর বিরতির পর স্বামী আদিত্য ধরের নতুন সিনেমা দিয়ে আবারও রূপালী পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। তার স্বামী বলিউড পরিচালক-প্রযোজক আদিত্য ধর সম্প্রতি তার নতুন ছবি ‌‘ধুরন্দর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমার অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন ইয়ামি। পরিচালক জানিয়েছেন সিনেমাটিতে আরও অভিনয় করবেন বলিউডের শক্তিশালী পাঁচ অভিনেতা রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও অক্ষয় খান্না। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ধুরন্দর’ সিনেমায় একজন গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। তার সহযোগী হিসেবে থাকবেন ইয়ামি। পাকিস্তানে একটি গোপন অভিযানে তারা অংশ নেবে। আর সেখানেই খলনায়ক রূপে দেখা মিলবে সঞ্জয় দত্তের। আসছে সেপ্টেম্বরের শুরুতেই সিনেমাটির দৃশ্য ধারণ হওয়ার কথা রয়েছে। ভারত, পাকিস্তান ছাড়াও একাধিক দেশে শুটিং চলবে বলে পরিচালক জানিয়েছেন। আগামী বছর মুক্তি পাবে ছবিটি। ২০১২ সালে সুজিত সরকারের ‘ভিকি ডোনার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ইয়ামি গৌতম। এই সিনেমায় আয়ুষ্মান খোরানার বিপরীতে দেখা গিয়েছিল তাকে। মুক্তির পরে দর্শক ও সমালোচকদের প্রশংসাও অর্জন করেছিল ওই ছবি। বক্স অফিসে ব্যবসার নিরিখেও ভালো ফল করেছিল সুজিত সরকার পরিচালিত ছবিটি। তারপর গত ১১ বছরে একাধিক বলিউড ছবিতে কাজ করেছেন ইয়ামি। ‘বদলাপুর’, ‘বালা’, ‘কাবিল’, ‘সরকার ৩’-এর মতো ছবিতে দেখা গেছে তাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম