ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২২,  2:23 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বিস্ফোরণে তিনজন দগ্ধের দুর্ঘটনায় দুই ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরা হলেন শামীম (৩২) ও তার ছোট ভাই নাজমুল (১৮)। বৃহস্পতিবার (১২ মে) সকাল ৯টায় ও বুধবার রাত ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুজনের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তাদের মামাতো ভাই মো. আনোয়ার হোসেন জানান, ৮ মে সন্ধ্যা ৬টার দিকে রূপগঞ্জ গাউছিয়া এলাকায় একটি স্টিল মিলে বিস্ফোরণ ঘটে। এতে তারা দুজনসহ আরও এক কর্মচারী দগ্ধ হন।

রাতেই তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে শামীম মারা যান। আর বুধবার রাত ১২টার দিকে মারা যান নাজমুল। তিনি আরও জানান, তারা দুজন কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। তাদের বাড়ি নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার তামুরকান্দি গ্রামে। তাদের বাবার নাম মোহাম্মদ করিম। ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম হোসেন জানান, শামীমের শরীরের ৪৫ শতাংশ ও নাজমুলের ৬১ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন ভর্তি রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম