ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

রূপগঞ্জে পুকুরে ডুবে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২৩,  3:23 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার হোড়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, আফছানা আক্তার (১১) ও সুচনা আক্তার (১২)। আরেকজনের পরিচয় জানা যায়নি। ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, রোববার দুপুরে ভুলতার হোড়গাঁও এলাকায় পুকুরে গোসল করতে নামেন তিন স্কুলছাত্রী। এ সময় তিনজনই ডুবে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রোববার দুপুরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম