ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২২,  2:48 PM

news image

নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভুলতা এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন মো. জাহিদ (৪০), রুমা (২৭), লাবনী (১১) ও ইয়াসিন (৮)। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি  বলেন, সকালে নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় শিশুসহ চারজন আমাদের এখানে এসেছে। এদের মধ্যে জাহিদের শরীরের ২৯ শতাংশ, রুমার ২৩ শতাংশ, লাবনীর ২২ শতাংশ ও ইয়াসিনের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। জরুরি বিভাগে তাদের সবার চিকিৎসা চলছে। দগ্ধদের প্রতিবেশী আবুল কাশেম ঢাকা পোস্টকে বলেন, সকালে রান্না করতে গেলে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।  তিনি আরও জানান, স্বামী জাহিদ চাকরি করে এবং স্ত্রী রুমা ম্যাচের খাবার রান্না করে। তাদের বাসা রূপগঞ্জের গাউছিয়ার ভুলতা এলাকায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম