ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

রূপগঞ্জের পূর্বাচলে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৫,  4:07 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন৷ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশার যাত্রী আরোবি আক্তার ও খাইরুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে রাজধানীর কুড়িল বিশ্ব রোড থেকে যাত্রী নিয়ে পূর্বাচলের তিন’শ ফিট সড়ক হয়ে কাঞ্চন ব্রিজের দিকে যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি। এসময় পূর্বাচলের প্রবেশের মুখে দ্রুতগতির রেডিমিক্স বোঝাই ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই আরোবি আক্তার ও খাইরুল ইসলাম নামে দুই যাত্রী নিহত হন। আহত হন আরও তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে পূর্বাচল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে পুলিশ রেডিমিক্স ট্রাকটি জব্দসহ চালক ফখরুল ইসলাম ও হেলপার নাহিদুল ইসলামকে আটক করে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম