ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

রুশ বাহিনীকে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি জেলেনস্কির

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ এপ্রিল, ২০২২,  11:42 AM

news image

রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিয়মিত ভিডিওবার্তায় স্থানীয় সময় গতকাল সোমবার রাতে এ প্রতিশ্রুতি দেন তিনি। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জেলেনস্কি বলেন, ‘তদন্তকারীরা অপরাধীদের চিহ্নিত করতে তাদের সর্বোচ্চ চেষ্টা করবেন। এ ছাড়া আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার জন্য সম্ভাব্য সবকিছু করছি।’ এ প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে আমারা এ কাজ করব, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে।’ জেলেনস্কি আরও বলেন, ‘দখলকারীদের সব অপরাধ নথিভুক্ত করা হয়েছে। রুশ সামরিক বাহিনীকে তাদের প্রতিটি অপরাধের জন্য বিচারের আওতায় নিতে প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করা হচ্ছে।’ এদিকে, রুশ বাহিনী ইউক্রেনে যেসব যুদ্ধাপরাধ করেছে, সেসবের প্রমাণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন, ‘আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে যে, কিয়েভে বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর পর দখলদারেরা আমাদের দেশের অন্য অংশে তাদের অপরাধের বিপরীতে ভিন্ন মনোভাব পোষণ করাতে পারে।’ ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘তারা এরই মধ্যে মারিউপোল শহরে বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর পর তাদের অপরাধ গোপন করার জন্য মিথ্যা প্রচারণা শুরু করেছে।’ জেলেনস্কি দাবি করেন, ‘রাশিয়া বিভিন্ন লোকদেখানো সাক্ষাৎকারের আয়োজন করবে এবং হত্যাকাণ্ড চালানোর পর বিষয়গুলো এমনভাবে সাজাবে যে, তাদের অন্য কেউ হত্যা করেছে।’ এ সময় জেলেনস্কি রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম