ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর, ২০২৫,  10:49 AM

news image

পূর্ব ইউক্রেনের বেরেস্তিন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায় অন্তত ১৮ জন হতাহত হয়েছে। তাদের মধ্যে এক কিশোরীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ১৫ জন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে এক পোস্টে বলেন, রাশিয়া বেরেস্তিন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত ১৭ বছর বয়সী এক কিশোরী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। পরবর্তী বালাক্লিয়ার সামরিক প্রশাসন ভিটালি কারাবানভ বলেন, খারকিভের বালাক্লিয়ায় রুশ মিসাইল হামলায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ১৫ জন।

সূত্র: কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট, আল-জাজিরা, রয়টার্স, এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম