ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রুমায় সন্দেহভাজন কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০২৩,  3:06 PM

news image

বান্দরবানের রুমায় সন্দেহভাজন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ জানুয়ারি) উপজেলার পাইন্দু ইউনিয়নের মুননুয়াম পাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার সদস্যরা রোয়াংছড়ি-রুমা ও থানচি এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গোপন আস্থানাতে জঙ্গি প্রশিক্ষণ নেওয়ার সংবাদে ৯ অক্টোবর হতে ওই সব এলাকায় জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে যৌথ বাহিনী।

২০ অক্টোবর ওই সব এলাকা থেকে ৭ জঙ্গি ও ৩ কেএনএফ সদস্য এবং ১১ জানুয়ারি আরও ৫ জঙ্গি সদস্যকে আটক করা হয়। শনিবার রুমার মুয়ালপি পাড়া এলাকায় অবস্থান নেয় কেএনএফ সদস্যেরা। এ সময় পাড়ায় অবস্থানরত ৫২ পরিবার পাড়াবাসীকে পাড়া ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় কেএনএফ সদস্যরা। এতে ভয়ে পাড়া ছেড়ে ৫২ পারিবার বিভিন্ন জায়গায় আশ্রয় নেয় এবং নারী শিশুসহ ৪০ জন আশ্রয় নেয় রুমা মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনে। পরে রোববার একই ইউনিয়নের মুননুয়াম পাড়া এলাকায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ওসি আলমগীর হোসেন জানান, মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের পরিচয় পাওয়া না গেলেও সেখান থেকে একটি বন্দুক ও বেশকিছু কারতুজ উদ্ধার করা হয়েছে। সদস্যরা ফিরলে বিস্তারিত জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম