ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

রুপগঞ্জে একই পরিবারের ৪ জন দগ্ধ: বাবার মৃত্যুর পর প্রাণ গেল মেয়ের

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৩,  10:38 AM

news image

নারায়ণগঞ্জের রুপগঞ্জে একই পরিবারের ৪ জন দগ্ধের ঘটনায় বাবা জাহিদের মৃত্যুর ১৫ দিন পর চিকিৎসাধীন থেকে মারা গেল মেয়ে লাবনী আক্তার জাহিদা (১১)। বাসার চুলার আগুন থেকে তারা দগ্ধ হয়েছিলেন। রোববার (১ জানুয়ারি) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন। তিনি জানান, লাবনীর শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।

এর আগে গত ১৭ ডিসেম্বর সকাল ৬টার দিকে উপজেলার ডহরগা এলাকায় একটি পাঁচ তলা বাসার নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ওইদিনই বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন ২৫ ডিসেম্বর রাতে মারা যান জাহিদ। দগ্ধ অন্যরা হলেন, জাহিদের স্ত্রী রুমা বেগম (২৭) ও ছেলে ইয়াসিন (৮)। জানা যায়, পাঁচ তলা বাড়িটির নিচ তলাতে ভাড়া থাকেন তারা। রুমা বেগম গৃহিণী আর তার স্বামী জাহিদ একটি কারখানায় চাকুরি করেন। ওইদিন সকাল ৬টায় রুমা বেগম রান্না করার জন্য রান্নাঘরে গিয়ে দিয়াশলাই জ্বালাতেই চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে রুমে থাকা ফ্রিজ ও টেলিভিশনে বিকট বিস্ফোরণ ঘটে। তখন তার শরীরে আগুন ধরে যায়। এছাড়া রুমে ঘুমিয়ে থাকা দুই সন্তান ও স্বামীর শরীরও ঝলসে যায়। তখন দৌড়ে সবাই বাসার বাইরে বের হন। চিকিৎসকরা জানান, রুমার শরীরের ২৩ শতাংশ ও ইয়াসিনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম