ঢাকা ২৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
‘১০ জেলায় হামের প্রকোপ, বাড়ছে শিশুর মৃত্যু’ এবার জব্দ পেট্রোল গায়েব করে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নড়াইলে তেল না পেয়ে ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায় যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বাংলাদেশ হাইকমিশনের আংশিক কার্যক্রম শুরু জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন : ওয়াশিংটন পোস্ট দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

রিয়ালের বিপক্ষে লড়াইকে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন বায়ার্ন কোচ

#

স্পোর্টস ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৪,  10:32 AM

news image

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ। তবে ম্যাচটি সেমিফাইনাল নয় বরং ফাইনাল হিসেবেই দেখছেন বায়ার্ন কোচ টমাস টুখেল। ঘরের মাঠে রিয়ালকে এমনই বিধ্বস্ত করতে চান তিনি, যেন দ্বিতীয় লেগ নিয়ে ভাবার প্রয়োজনই না লাগে। এখন পর্যন্ত ২৬ বার রিয়ালের মুখোমুখি হয়েছে বায়ার্ন। এর মধ্যে ১১টিতে জিতেছে তারা। সবশেষ ২০১৭-১৮ মৌসুমেও সেমিফাইনাল খেলেছিল দুই দল। সেবার দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে বায়ার্নকে হারিয়ে ফাইনালে ওঠে রিয়াল। তবে এবার এর পুনরাবৃত্তি চান না টুখেল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বায়ার্ন কোচ বলেন, 'এই ম্যাচকে ফাইনালের মতো করে ভাবছি আমরা। এমন লাইন-আপ সাজাব যা দেখলে মনে হবে ফাইনালের জন্যই খেলছি। হ্যাঁ, আমরা জানি কিছু খেলোয়াড় পুরো ম্যাচ খেলতে পারবে না। কিন্তু আমরা এটা ভাবব না যে, দ্বিতীয় লেগ বাকি আছে। আমি কেবল এই একটা ম্যাচ জেতা নিয়েই ভাবতে চাই এবং এরপর মাদ্রিদে সেরা অবস্থায় থেকে পৌঁছাব। 'আমাদের লক্ষ্য হলো ওয়েম্বলিতে (ফাইনালের ভেন্যু) জায়গা করে নেওয়া। আমরা আর্সেনালকে হারিয়েছি এবং এটা আমাদের প্রচুর আত্মবিশ্বাস জুগিয়েছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ। আমরা লড়াইয়ের জন্য মরিয়া হয়ে আছি। আমাদের চোখ  কেবল কালকের ম্যাচ নিয়েই।' কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির মাঠে গিয়ে জয় নিয়ে আসে রিয়াল। যার ফলে স্বস্তিতে ভাসছেন কোচ কার্লো আনচেলত্তি। তাকে নিয়ে টুখেল বলেন, 'কার্লো একজন কিংবদন্তি। তার মধ্যে শান্ত ও অভিজ্ঞতার ছাপ দেখা যায়। তবে গুরুত্বপূর্ণ হলো নিজেদের নিয়ে ভাবা। সমাধান খুঁজতে আমাদের শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা সবাই এই লড়াইয়ের জন্য মুখিয়ে আছি।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম