ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

রিয়ালের শিরোপা জয়ের মুহূর্তে রদ্রিগোর বাড়িতে ডাকাতি

#

স্পোর্টস ডেস্ক

০৯ মে, ২০২৩,  10:43 AM

news image

কোপা দেল রের ফাইনালে শনিবার রদ্রিগো যখন ওসাসুনার বিপক্ষে দারুণ ফর্ম দেখিয়ে যাচ্ছিলেন, ঠিক সেসময় নিজের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে তার। ইতোমধ্যে মাদ্রিদ পুলিশ দুষ্কৃতিকারীদের খোঁজা শুরু করেছে। সেভিয়ায় স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে ওসাসুনাকে ২-১ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। দলের হয়ে দুইটি গোলই করেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড রদ্রিগো। স্পেনের এক সংবাদমাধ্যম জানায়, ম্যাচটি চলাকালীন রদ্রিগোর বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। বাড়ির একজন নিরাপত্তা কর্মী পুলিশকে বিষয়টি জানান। তবে বাড়ি থেকে কী কী জিনিস ডাকাতি হয়েছে, তা এখনও জানা যায়নি। সেদিন বাড়িতে ছিলেন না কেউই। রদ্রিগোর বাবা-মাও ছেলের খেলা দেখতে উপস্থিত ছিলেন স্টেডিয়ামে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম