ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

রিমান্ড শেষে বিএনপির ৪ নেতা কারাগারে

#

০৯ নভেম্বর, ২০২৩,  4:43 PM

news image

বিভিন্ন মামলায় বিএনপির চার নেতাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকার পৃথক আদালত এসব আদেশ দেন। পুলিশ হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম।গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশ সদস্য আমিরুলের মৃত্যু হয়।

এ ঘটনায় ২৯ অক্টোবর পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে। পরে গত ৩ নভেম্বর আমীর খসরু ও স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ।এ ছাড়া বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় মামলায় রিমান্ড শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী। গত ৫ নভেম্বর রাতে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বোনের বাসা থেকে তাকে আটক করা হয়। একইদিনে বাস পোড়ানোর মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ৪ নভেম্বর শনিবার ভোরে রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম