ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের প্রথম 'ক্যাশলেস কারাগার' চালু মুন্সিগঞ্জে স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের বড় সুখবর দিল সরকার তিউনিশিয়ার জালে জাপানের এক হালি কুষ্টিয়ায় ট্রাক উল্টে নিহত ২ সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭ লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩ জন দেশের চার জেলায় বন্যার আভাস

রিজার্ভ চুরি: ৬৯ বার পেছালো প্রতিবেদন দাখিল

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৩,  12:01 PM

news image

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আগামী ১৪ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে ঢাকার একটি আদালত। মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান আজ ১ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন। ২০১৬ সালের ফেব্রুয়ারি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষ করার জন্য এখন পর্যন্ত মোট ৬৯ বার সময় নেওয়া হয়েছে। চুরি হওয়া রিজার্ভের অন্তত ৮১ মিলিয়ন ডলার ম্যানিলা-ভিত্তিক আরসিবিসি'র অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। সেখান থেকে ফিলিপাইনের ক্যাসিনোগুলোতে সেগুলো ব্যয় করা হয়।২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (হিসাব ও বাজেট) জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলাটি করেন। এখন পর্যন্ত বাংলাদেশ আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো আরও ২০ মিলিয়ন ডলার উদ্ধার করেছে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের আদালতে রিজাল ব্যাংকের বিরুদ্ধে চুরি হওয়া ৬৬ মিলিয়ন ডলার উদ্ধারের জন্য মামলা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম