ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট

রায়েরবাগ বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৩,  1:54 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় বাসচাপায় জসিম উদ্দীন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সাথী (৩৩) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সাথীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। মাসুম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, লাভলী পরিবহন নামে একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় চালক ও আরোহী দুজনই রাস্তায় ছিটকে পড়ে। পরে বাসটি দ্রুতবেগে চালকের মাথার ওপর দিয়ে চলে যায়। মোটরসাইকেলের পেছনে থাকা নারীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, নিহত জসিম উদ্দীন ও আহত সাথী তারা দুজন খালাতো ভাই-বোন। ডেমরা মাতুয়াইল মেডিকেলের পাশেই তারা থাকেন। খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে আসেন নিহত জসিমের ছেলে। পরে তার বাবার মরদেহ যাত্রাবাড়ী থানার একটি গাড়িতে করে ঢামেকে নিয়ে যাওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম