ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

রায়েরবাগে টুল থেকে পড়ে দোকান কর্মচারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০২৪,  11:04 AM

news image

রাজধানীর রায়েবাগে থাই গ্লাস লাগানোর জন্য মাপ নিতে গিয়ে টুলের উপর থেকে পড়ে মো. সাকিব (২০) নামে এক দোকান কর্মচারী মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।  নিহত মো. সাকিব কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মো. সাইফুল ইসলামের ছেলে। সাকিবের চাচা মো. জাহাঙ্গীর বলেন, কদমতলী থানার রায়েরবাগ এলাকার মেরাজনগরে আমার সাথে থাকতো সাকিব। রায়েরবাগ এলাকায় একটি থাই-অ্যালুমিনিয়ামের দোকানে কাজ করতো। গতকাল রাত ৯টার দিকে রায়েরবাগে একটি বাসায় দরজার উপরে ফাঁকা স্থানে থাই গ্লাস লাগানোর জন্য মাপ আনতে যায়। সেখানে উঁচু একটি টুলের উপর দাঁড়িয়ে মাপ নেয়ার সময় অসাবধানশত পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ওই বাসায় লোকজন। তিনি বলেন, সংবাদ পেয়ে সেখান গিয়ে তার মরদেহ দেখতে পাই। পুলিশ তার মরদেহ উদ্ধার করেন। পরে রাত আড়াই টায় মৃতদেহটি ঢামেক হাসপাতালে নেয়া হয়।  মো. সাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম