ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

রায়পুরে ভাতিজিকে স্কুলে নেয়ার পথে প্রাণ গেল চাচার

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মার্চ, ২০২২,  2:47 PM

news image

লক্ষ্মীপুরের রায়পুরে বাস চাপায় আবদুর রহিম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নাবিদা সুলতানা নামের এক স্কুলছাত্রী আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের বাসাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম রায়পুর উপজেলা চর মোহনা ইউনিয়নের আলী হায়দারের ছেলে। আহত ছাত্রী নাবিদা কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী এবং নিহত ব্যক্তির ভাতিজি হয়। পুলিশ সূত্রে জানা যায়,

বড় ভাইয়ের মেয়ে নাবিদাকে স্কুলে নেয়ার পথে রায়পুরের বাসাবাড়ী এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা দিদার নামক দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুর রহিম নিহত হয়। এ ঘটনায় স্কুলছাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টি নিশ্চিত করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া। তিনি জানান,বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম