ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা শিবচরে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা সোনারগাঁওয়ে উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছ রোপণ রোটারি ক্লাব অব মতিঝিলের যৌথ ক্লাব অ্যাসেম্বলি ও ডিনার মিটিং অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক কর্মসূচী বাস্তবায়নে র‌্যালি ও সেমিনার

রায়পুরায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০২২,  10:50 AM

news image

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা চট্টগ্রামের আমীরগঞ্জ রেলস্টেশনের সিগনালের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনের ইঞ্জিনের মাথায় থাকা প্রেসার মেশিন বিকল হয়ে যায়। পরে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি রায়পুরার আমীরগঞ্জ স্টেশনে ঢোকার আগে অজ্ঞাতনামা এক যুবককে ধাক্কা দেয়। এ সময় যুবকের মাথায় থাকা একটি গাছের ডাল ছিটকে ট্রেনের প্রেসার মেশিন লাগলে সেটি বন্ধ হয়ে যায় এবং কিছু দূর যাওয়ার পর ট্রেনটি থেমে যায়। পরে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম রেলপথের ১ লাইনের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে টানা ১ ঘণ্টা। আমীরগঞ্জ রেলস্টেশনের আউটারে থাকার পর ট্রেনটির প্রেসার মেশিন পুনরায় চালু হলে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। নরসিংদী রেলওয়ে পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। যুবকের মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম