ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাস্তায় নয়, মাঠে সমাবেশ করতে বলছে ডিএমপি

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৩,  1:53 PM

news image

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে যারা সমাবেশ করতে চেয়ে ডিএমপিতে চিঠি দিয়েছিল তাদেরকে রাস্তা বাদে যেকোনো মাঠে সমাবেশ করতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার। তখন তিনি দুই দলের সমাবেশ ও জামায়াতে ইসলামকে নিয়ে ডিএমপির অবস্থান পরিস্কার করেন। বিপ্লব কুমার বলেন, আমরা প্রত্যেককেই চিঠি দিচ্ছি এবং দেব। রাজনৈতিক নেতারা যেন জনসাধারণের কথা চিন্তা করে রাস্তায় সমাবেশ না করে মাঠে সমাবেশ করে। এতে সাধারণ মানুষের উপকার হবে। ডিএমপির এই যুগ্ম কমিশনার বলেন, জামায়তকে কোনোভাবেই সমাবেশ করতে দেওয়া হবে না। জামায়াতের বিষয়ে আমাদের অবস্থান একদম পরিস্কার। তাদের জন্য ডিএমপি জিরো টলারেন্স অবস্থানে থাকবে। সভা-সমাবেশকে কেন্দ্র করে এখনও কোনো শঙ্কা নেই বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম